মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কটের ডাক দিলেন মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি: আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আজ (২৫ এপ্রিল) বেলা ১১টায় পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক পিরোজপুর-১ আসনে মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, বিএনপির পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব লাভলু গাজী, জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার আমির মাওলানা ইসহাক আলী, ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, মেঘনা গ্রুপ ফ্যাসিবাদের দোসর। খুনি হাসিনার হাতকে এরাই শক্তিশালী করেছে, স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে এরাই প্রলম্বিত করেছে। এরা হাজার হাজার কেটি টাজা বিদেদশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থানরত একটি প্রতিষ্ঠান হলেও এরা ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।যদি মাহবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সকল পণ্য বয়কট করবে।


তিনি আরো বলেন, যখন ভারতের টাকা ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরী হয়েছিল, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে, দেশের শান্তি শৃংখলা নষ্ট করছিলো- তখন কলম সৈনিক মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যািবাদের গর্জন শোনা যায়।’ এই লেখার পরই ফ্যাসিবাদি আওয়ামী লীগ মাহমুদুর রহমানের উপর মামলা হামলা করেছিল। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতে গর্জন করতেন, লড়াই করতেন- একইভাবে মাহমুদুর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন।

মাসুদ সাঈদী বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী কলম সৈনিক। তিনি এদেশের সম্পদ। সৎ ও সাহসী সাংবাদিকতার উজ্বল দৃষ্টান্ত হলেন মাহমুদুর রহমান।

মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মত নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।

বিএনপি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব লাভলু গাজী বলেন,”আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই মোস্তফা কামালকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে গত ১৫ বছরে যত ছাত্র ও জনতা খুন ও গুম হয়েছে তার মদত এই মোস্তফা কামাল দিয়েছে, তাই তার বিচার এই বাংলার মাটিতে করতে হবে।”

পরিশেষে মানববন্ধন থেকে বক্তারা আহ্বান জানান মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার করার দাবি জানান।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ