পিরোজপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে এক বাড়ির দুটি ঘরে ডাকাতি

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে গভীর রাতে এক বাড়ির দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল)গভীর রাতে সদর উপজেলার ৫ নং টোনা ইউনিয়নের চলিশা গ্রামের ১নং ওয়ার্ডের গাজী ওমর ফারুকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ভুক্তভোগী গাজী মো: ফিরোজ এই প্রতিবেদককে জানান, শনিবার রাত তিনটার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সিধ কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা সব রুমে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রপ ভাংচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তবে গাজী ওমর ফারুক বলেন, বিগত দিনে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয় সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি আমার বাড়িতে ছিলাম। কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফের শশুর চুন্নু গাজী তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল। আমি নাকি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তিনি আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুর বাসায় চলে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি তাদের ভাষ্যমতে দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। আমরা তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ