পিরোজপুরে উদ্ধার হওয়া ২৬ মোবাইল, টাকা মালিকদেরকে হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে উদ্ধারকৃত ২৬টি মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুরের পুলিশ সুপার। সোমবার (২৩শে জুন ) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে উদ্ধারকৃত মোবাইল ও টাকা মালিকদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ২৬ টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল। উদ্ধার হওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেইসবুক আইডি মালিকদের নিকট হস্তান্তর করা হয়।


পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আরো জানান, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদক অন্যান্য বিষয় জেলা পুলিশ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও অপরাধজনিত যে কোন বিষয় জেলা পুলিশ এর তৎপর অব্যাহত থাকবে।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ