পিরোজপুরে ছুরিকাঘাতে যুবক খুন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হাওলাদার নামে এক যুবক খুন হয়েছে। আজ রোববার দুপুরে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্। নিহত আরিফ হাওলাদার (২০) মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের কালাম হাওলাদারের ছেলে।
নিহত আরিফের বড় ভাই লিটন হাওলাদার জানান, গুটি খেলা নিয়ে কয়েকদিন পূর্বে আরিফের সাথে স্থানীয় কয়েক যুবকের বাক-বিতান্ডা হয়। এর জের ধরে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ীর সামনে প্রতিপক্ষরা আরিফের গলায় চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দিকে অরিফ মারা যায়।
লিটন হাওলাদার আরো জানান, বেলায়েত খানের ছেলে হাসিব খান চাকু দিয়ে আরিফের মাথায় কোপ দেয়। এতে আরিফের কান থেকে গলা পর্যন্ত জখম হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই আরিফের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ্ জানান, ঘটনার পর থেকে হাসিব পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।



Categories: বরিশাল বিভাগ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ