পিরোজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাষ্ট্রীয় কোষাগার থেকে পিরোজপুর পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০১ জুলাই) সকালে পৌরসভার সামনে এই কর্মসূচি পালন করে পিরোজপুর পৌরসভা অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এ সময় কর্মসূচিতে বক্তব্য দেন মো. জামাল হোসেন, সভাপতি পিরোজপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন, মো. বনি আমিন, সভাপতি পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা, গাজী নজরুল ইসলাম সম্পাদক পৌরসভা সার্ভিস এ্যাসোশিয়েসন। অবস্থান কর্মসূচি চলাকালীন সময় সকল প্রকার সেবা প্রদান হতে বিরত থাকবে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা।


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ