প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে ৮০ শতাংশ মানুষ সন্তুষ্ট

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার কার্যক্রমে ৮০ শতাংশ মানুষ সন্তুষ্ট। টানা তৃতীয় মেয়াদে দেশের ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক গবেষণা সংস্থা ‘কলরেডি’ প্রকাশিত এক জরিপে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাত। জরিপ দল ফল প্রকাশ করে বলেন, উত্তরদাতারা বিভিন্ন সড়ক, মহাসড়ক ও শিক্ষাখাতের উন্নয়নের পাশাপাশি সরকারের বিভিন্ন মেগা-প্রকল্পের প্রশংসা করেছেন।

জরিপে দেশব্যাপী বর্তমান সরকারের প্রথম ছয়মাসে মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে মনোভাবকে মূল্যায়ন করা হয়েছে। ১২ শ ৫৫জনের ওপর চালানো জরিপটিতে ২৪ শতাংশ অংশগ্রহণকারী নারী।


অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বলেন, গবেষণা জরিপে মন্ত্রীদের মধ্যে তাদের কর্মকাণ্ডে সাফল্যের দিক থেকে শীর্ষে উঠে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল্স্ এর শিক্ষক কাজী আহমেদ পারভেজ ও কলরেডির চিফ অপারেটিং কর্মকর্তা আজাদ আবুল কালাম গবেষণাটি পরিচালনা করেন।


Categories: জাতীয়,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ