আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে ‘রাখতে চায় না’ মালয়েশিয়া সরকার

ভারতীয় আলোচিত-সমালোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে মালয়েশিয়ায় নিজেদের দেশে রাখতে চায় না দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ । তাকে ‘অনাহূত অতিথি’ এবং ‘কট্টর’ সম্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, অন্য কোনো দেশ তাকে নিতে চায় না বলেই রাখতে আমাদের রাখতে হচ্ছে।


তুরস্কের আন্তর্জাতিক নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেন, ‘জাকিরের কট্টর দর্শন  আমাদের দেশের জন্য হুমকি।’

তিনি বলেন, আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের, ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না যার ধর্ম সম্পর্কে  কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথায়ও পাঠানো কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।’

তিনি আরো জানান, আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল তার জন্য রেড নোটিশ জারি করতেও রাজি হয়নি।

নিজের বক্তৃতা নিয়ে ২০১৬ সালে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাকির নায়েক। সে সময় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার বিরুদ্ধে অর্থ পাচার ও উগ্রপন্থাকে উসকে দেওয়ার অভিযোগ তুলেছিল । একই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি।

অভিযোগ ওঠার পর ২০১৬ সালের ১ জুলাই ভারত ছেড়ে যেতে বাধ্য হন জাকির নায়েক। ভারতে মামলা হওয়ার পর জাকির নায়েক মালয়েশিয়ায় আশ্রয় চাইলে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় তৎকালীন নাজিব রাজাক সরকার। এরপর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন।


Categories: জাতীয়,টপ নিউজ,বিদেশ,ব্রেকিং নিউজ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ