আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

 আসন্ন ঈদ-উল-আযহার পূর্বে আগামী শুক্র এবং শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়নগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরী পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক শুক্রবার এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


সার্কুলার অনুযায়ী, ঈদের পূর্বে তৈরি পোষাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানী বাণিজ্য সচল রাখার স্বার্থে আগামী ৯ ও ১০ আগস্ট শুক্র এবং শনিবার পূর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে।


Categories: জাতীয়,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ