স্বরুপকাঠীতে জন্মাষ্টমী র‌্যালী শেষে স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার ভদ্রাংক গ্রামের বাবুল মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (২১) এবং অজ্ঞাত আরেক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মোতাহের হোসেন জানান, স্থানীয় একটি আশ্রম থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে শনিবার সকালে বাড়ি ফেরার পথে বাসুদেব অজ্ঞাত এক যুবকের সহায়তায় ওই স্কুলছাত্রীকে জোর করে পার্শবর্তী একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Categories: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ