পিরোজপুরে “রঙ জয়ী” ব্র্যান্ড শপের উদ্বোধন

পিরোজপুরে ক্রেতা সাধারণের রুচি এবং সাধ্যের সমন্বয় রেখে দেশীয় এবং আন্তর্জাতিক মানের পোশাকের বিপুল সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করলো “রঙ জয়ী” ব্র্যান্ড শপ। রোববার আছর নামাজবাদ টাউন ক্লাব সড়কে পিরোজপুর “প্রেসক্লাব কমপ্লেক্সে মার্কেটে” এ ব্যান্ড শপের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন স্থরের অতিথি উপস্থিত ছিলেন। “রঙ জয়ী” ব্র্যান্ড শপ সত্ত্বাধীকার ফখরুল ইসলাম ফজল জানান, পোশাকের গুণগত মান, যৌক্তিক দাম এবং ক্রেতাদের পছন্দসই ও মার্জিত ডিজাইনের উপর সকল বয়সী মানুষের পোশাক পাওয়া যাবে নতুন এই ব্র্যান্ড শপে।


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ

Comments are closed

ব্রেকিং নিউজ