পাংশায় পূবালী ব্যাংক পিএলসির এটিএম-সিআরএম বুথের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটে বুধবার (১৬ অক্টোবর) বিকালে পূবালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহক সেবা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এটিএম-সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন করেন।


পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার প্রিন্সিপাল অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুপ দত্ত নিউ মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী নিখিল কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার পাল, দিবাকর অধিকারী ও নাসিরুল হক বক্তব্য রাখেন।

পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, সাংবাদিক মো. মোক্তার হোসেন, পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Categories: ঢাকা বিভাগ,রাজবাড়ী,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ