নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায়ঃ ২ জনের কারাদন্ড

নেছারাবাদ প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২ জনকে ১ বছরের কারাদন্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার কাজলাহার গ্রামের বাসিন্দা মো. মিজান ও রিদুল আলী হাওলাদার।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ২ আসামি ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিল। এ সময় মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ১৫টি ইলিশ মাছ এবং ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ১ বছরের কারাদন্ড দেওয়া হয়।


উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মন্ডল বলেন, অভিযানে জব্দ করা মাছ দুস্থদের মধ্য বিলিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।


Categories: নেছারাবাদ,পিরোজপুর,সর্বশেষ

Leave A Reply

Your email address will not be published.

ব্রেকিং নিউজ