মাওলানা ওমর ফারুকের মৃত্যুতে পিরোজপুর জেলা জামায়াতের শোক

 

 


 

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার মঠবাড়িয়া উপজেলার ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের বেতমোর ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক রুকনে জামায়াত মাওঃ ওমর ফারুক আজ বুধবার সকাল ৮.৪০ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার পক্ষ থেকে শোক প্রকাশ করছেন ও রুহের মাগফিরাত কামনা করছেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা খন্দকার সিদ্দিকুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল, জেলা ওলামা বিভাগীয় সভাপতি উপধ্যাক্ষ মুফতি আব্দুল হালিম, জেলা যুব বিভাগীয় সেক্রেটারি পৌর আমীর,শেখ আব্দুর রাজ্জাক।

জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, তিনি যে দ্বীনের খেদমত করে গেছেন আল্লাহ তায়ালা তার দ্বীনের খেদমতের উসিলায় জীবনের সমস্ত গুনাহ রাশি গুলো মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করবেন।


Categories: মঠবাড়িয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ