দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার সীরতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় সীরাতুন্নবী (স:) ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান (ক্রাইম ও অপারেশন), জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, মাওলানা মোঃ শফিকুল ইসলাম, ড. আব্দুল্লাহীল মাহমুদ।


অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দারুল কোরআন মহিলা আলিম মাদ্রাসায় অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে কোমলমতি শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে যেভাবে এগিয়ে যাচ্ছে সত্যিই তা প্রশংসনীয়। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ তার বক্তব্যে বলেন, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিলো পিরোজপুর একটি মহিলা মাদ্রাসা করার, সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতায় আজকে এই মাদ্রাসা এখানে এসে দাঁড়িয়েছে। সবাই আল্লামা সাঈদী সাহেবের জন্য দোয়া করবেন।

আলোচনা সভার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ