অতিরিক্ত দামে ডিম বিক্রিঃ টাস্কর্ফোসের অভিযানে পালালো ব্যবসায়ীরা

ইন্দুরকানী প্রতিনিধিঃ অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রাস ফোর্স অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ইন্দুরকানী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ট্রাস ফোর্স এ অভিযান চালান। অভিযান শুরুর সাথে সাথে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পিরোজপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় তিনজন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আমার খুব গোপনে অভিযান শুরু করি তারপরও অন্য ব্যবসায়ীরা খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি মো: রুবেল শেখ, ছাত্র প্রতিনিধি মো: মনজুরুল ইসলাম, ইন্দুরকানী থানার একাধিক পুলিশ সদস্য ও ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্যগণ।



Categories: ইন্দুরকানী,পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ