
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সরকার পাড়ার মসজিদে আযানরত অবস্থায় সাহেব আলী (৬৫)নামে এক মুয়াজ্জিন মৃত্যু হয়েছে।
জানা যায়,মুয়াজ্জিন সাহেব আলী প্রতিদিনের ন্যায় এশার নামাজের আযান দেওয়ার জন্য গত শুক্রবার(২৫ অক্টোবর)মসজিদে আসেন এবং আযান দেওয়া অবস্থায় মুয়াজ্জিন সাহেব আলী হার্ট অ্যাটাকের শিকার হন। তিনি ইতিপুর্বে আরো একবার হার্ট অ্যাটাক করেছিলেন। আযান দেওয়ার সময় পুনরায় হার্ট অ্যাটাক হলে তিনি মসজিদেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, মোঃ সাহেব আলী স্থানীয় সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়মিতভাবে আজান দিতেন এবং ওয়াক্তি নামাজ পড়াতেন। তিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বাঙ্গালীর বস সরকার পাড়া গ্রামের বাসিন্দা, রতনপুর আদর্শপাড়া জামে মসজিদের খতিব এবং সোনাইর খামার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ছিলেন।
রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান ও আশপাশের গ্রামের মানুষ জানান, তিনি একজন ধর্মপ্রাণ, নীতিবান ও সমাজের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে হতবাক করেছে। তার জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে । তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



