পিরোজপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পিরোজপুর জেলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা কার্যালয়ে গনঅধিকার পরিষদ (জিওপি)’র উদ্যোগে পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি মোঃ আতিকুল ইসলাম মান্না’র সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মো: লোকমান হোসেন, পিরোজপুর জেলা গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: সিরাজ খান আরিফ, পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক সভাপতি মো: জোহা, পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নাঈম, পিরোজপুর জেলা যুব অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাসেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইমাম হোসাইন,পিরোজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের  সাবেক সাধারণ সম্পাদক ইসান আরিফ। পিরোজপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন, পিরোজপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল কাজী, মঠবাড়িয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি কামাল মৃধা, পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমেদ। আলোচনা সভার আয়োজনে ছিলেন ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা কমিটি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতারা বক্তব্যে বলেন, গনতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ আমাদের মূল মন্ত্র। “জনতার অধিকার আমাদের অঙ্গীকার” আমাদের অঙ্গীকার,দেশ হবে জনতার। উক্ত আলোচনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ