হাছিবুর রহমান এর কবিতা “উড়ছে শকুন”

উড়ছে শকুন

হাছিবুর রহমান


কেমন করে নিদ যাবো মা
তোমার আঁচল তলে!?
উড়ছে শকুন মেলছে ডানা
তোমার চতুর্কূলে।

যুদ্ধ মোদের হয়নি জানি শেষ,
দানবেরা আছে জেগে
খুবলে নিতে দেশ।
সুযোগ বুজে মেলছে বিষের ফনা
সেই ফনাতে মরছে আপনজনা,
রুখবো তাদের,
ভাঙাবো যে দাঁত
ভাই বোনেরা মিলে দু হাত –
লড়বো সবাই মিলে।। ঐ
গগন কোনে কালো মেঘের ভেলা
হয় যদি হোক আবার যুদ্ধ খেলা,
সেই খেলাতে জিততে মোরা আবার-
জ্বালবো আলো ঘুঁচবে আধার
ভাঙবো সকল রুদ্ধ দুয়ার-
চেয়ে দেখো মা-
সন্তানেরা আসছে সদল বলে।। ঐ


Categories: সাহিত্য ও সংস্কৃতি

Comments are closed

ব্রেকিং নিউজ