
ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগড়া দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ, জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী জিয়ানগর উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, অধ্যক্ষ শরিফ সুলতান, মাওলানা ছরোয়ার হোসেন, মাওলানা তােহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমীতির উপদেষ্টা মন্ডলীর সদস্য্ মাওলানা কবির হোসাইন, ইমাম আলতাফ হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা খাইরুল বাশারসহ উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়ানগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জামাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে শৃঙ্খলা সততা ও ন্যায় প্রতিষ্ঠায় ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল মতানৈক্য ভুলে সকলকে একই প্লাটফর্মে আসতে হবে।



