
ফিরে আসবে কি
আরিফুল হক
লিখছি আজই তোমারি পানে
অবেলা এই সন্ধি:ক্ষণে
বলছি তোমায় মনের কথা
দিবো না কভু ব্যথা
রাখিবো তোমায় যতনে।
আমি থাকি না যতই দূরে
তোমায় রাখবো আপন করে,
ভুল বুঝে কেন পর করে রাখো?
তুমি অভিমান ভেঙে আপন করে দেখো।
আজও তুমি রাণী এই মনে।
তোমার অভিমান আমার ভালোবাসা
নীল আকাশ সমান আমার মনের আশা।
তোমায় নিয়ে বাঁধিব ঘর
ঘুরে বেড়াবো তেপান্তর।
তুমি আছো এ মনের গহীনে।
আমার স্বপ্নগুলো যেন আঁকাবাঁকা
কবে পাবো তোমার দেখা,
বুকের মাঝে শূন্যতা
মনে জমে আছে কত কথা।
পূর্ণ করে দাও তোমারই আলিঙ্গনে।
তুমি কি কখনও ভেবেছো সাধুনী
তোমার কন্ঠে গান কতকাল শুনিনি!
হয়তো ভেবেছ, ভাবতে কি আছে মানা!
তবুও তুমি আর অভিমান করে থেকো না।
তোমায় ছাড়া এ জীবন যেন নিদারুণ হুতাশণে।



