পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু।

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খোকন এর মৃত্যু হয়েছে।

আজ (০৫ নভেম্বর) ভোর ৫ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। মৃত রফিকুল ইসলাম খোকন (৫১) পিরোজপুর শারিকতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কালিকাঠি গ্রামে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দুই নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।

কালিকাঠি গ্রামের শরিফুল ইসলাম বলেন, তিনি একজন ভাল মানুষ ছিলেন। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পরে আজ বিকেলে জানাজা শেষে তাকে নিজ বাড়িতে দাফন করা হয়।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ