কু‌ড়িগ্রা‌মে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কু‌ড়িগ্রা‌মে বিপ্লব ও সংহতি দিবস পালিত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বিএনপি’র বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ র‌্যালী‌টি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে পথ সভার মধ‌্য দি‌য়ে শেষ হয় ।

এ সময় আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসানাইন কায়কোবাদ, জেলা বি এন ‌পির  যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল,কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সভাপতি মাহাবুব রহমান, আলতাফ হোসেন, ইদ্রিস আলী,জেলা যুবদলের রায়হান কবির,সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক,জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ।


এ সময় বক্তারা ব‌লেন,১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় জনতা যেমন সস্তি ফিরে পেয়েছিল তেমনি ৭ নভেম্বর ১৯৭৫ সালে জিয়ার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার ভাষণ শুনে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, চলমান অনিশ্চয়তা থেকে মুক্তি পে‌য়ে‌ছিল। ৭ নভেম্বর সকালেই সাধারণ সিপাহিরা ট্রাক নিয়ে, ট্যাংক নিয়ে জনতার সাথে আনন্দ মিছিলে যোগ দিতে সেনানিবাস থেকে বের হয়ে এসেছিল।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ