
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে অডিটোরিয়াম ভবনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (১১ নভেম্বর) সন্ধা ৭টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে এ খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী (ভুমি) কমিশনার মাসুম বিল্লাহ,উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মাসুম মিয়া, নাজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস,এম সিপার,যুগ্ম সাধারন সম্পাদক অনুপ কুমার সিকদার,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও ১৪ দলীয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।



