ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতিকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

জাকা‌রিয়া শেখ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের নবনির্বাচিত  এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এডহক কমিটি সভাপতি ব্যারিস্টার মোঃ রবিউল আলম সৈকত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মুকুল, ফুলবাড়ী ডিগ্রী কলেজের এডহক কমিটির বিদোৎসাহী সদস্য সাইফুর রহমান, দাতা সদস্য ওয়াহেদ আলী,শিক্ষক প্রতিনিধি ফুলবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন,যুগ্ন আহবায়ক হাসানুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থী মিলন শেখসহ আর অনেক।


এ সময় বক্তারা কলেজের নতুন সভাপতির কাছে কলেজের বিভিন্ন সমস্যা ও দাবী  তুলে ধরলে সাধ্য অনুযায়ী আস্তে আস্তে সকল দাবি পূরণের আশ্বাস দেন নব নির্বাচিত সভাপতি।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ