
ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪২৫ অর্থবছরে (এডিবি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায়। উপজেলার বালিপাড়া গ্রামে২৯ জন বাঙ্গি চাষী ও নয় জন তরমুজ চাষিকে বিনামূল্যে বাঙ্গি ও তরমুজের বীজ ও সার প্রদান করা হয়েছে। জনপ্রতি চাষীকে ৩০ কেজি জৈব সার, ১৫ কেজি ইউরিয়া,১৫ কেজি টিএসপি, ২২ কেজি এমওপি,৫০০ গ্রাম জিংক,৫০০ গ্রাম বোরন সার দেয়া হয়েছে।
এই উপজেলায় প্রথমবার বাঙ্গি ও তরমুজ চাষে সরকারি প্রনোদনা দেয়া হয়। এই উপজেলার বালি পারা, সহ বি়বন্ন অঞ্চলের পশুর তরমুজ ও বাঙ্গি চাষহয়। প্রতি বছর এখান কার উৎপাদিত তরমুজ ও বাঙ্গি দেশের ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এই প্রণোদনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশ্রাফুল আলম, বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর ১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনেনিত প্রার্থী জন নেতা মাসুদ সাঈদী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম, উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মো, ফরিদ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাও,আলী হোসাইন,সহ উপজেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।



