পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেল ৩২ জন

 


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পুলিশ লাইন্স এ বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মুহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৪ এর ফলাফল প্রকাশ করেন। এতে পুলিশ কনস্টেবল পদে ৩২ জন চাকুরীর সুযোগ পেয়েছে। যার মধ্যে ৩ জন নারী সদস্য ও ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ন হয়েছেন। এসময় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যবৃন্দ। উত্তীর্ন পরীক্ষার্থীরা অভিব্যক্তি প্রকাশের সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাত্র ১২০ টাকায় চাকুরী পেয়ে পিরোজপুরের পুলিশ সুপারসহ জেলা পুলিশ ও কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নিয়োগ কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মাছুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ কার্যালয় এবং মোসা: শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেল, বরিশাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনসহ প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক কর্মীবৃন্দ।


Categories: পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ