ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন- মুহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ননী গোপাল, বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখা আমির মাওঃ আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন, উপজেলা বিএনপি আহবায়ক মোঃ ফরিদ হোসেন, সহকারি কমিশনার ভুমি এস এম আলামিন, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফিরদাউসিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবিন্দ।

উল্লেখ্য ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাত্র ২ দিন আগে পাকিস্তানি হানাদার শত্রুরা বাংলাদেশর বুদ্ধিজিবীদের পরিকল্পিতভাবে হত্যা করে  বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল, জামায়াত আমির মাওলানা আলী হোসেন বলেন ওরা শুধু ৭১’রে ই বুদ্ধিজিবীদের হত্যা করে ক্ষ্যান্ত হয়নি খুনি হাসিনা ও বাংলার সূর্য সন্তান জামায়াত নেতাদের সহ অসংখ্য আলেম ও বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিতে চেয়ে ছিল মহান আল্লাহর দয়ায় তা পেরে উঠেনি।


বক্তারা আরও বলেন শহীদ বুদ্ধিজীবীরা যেমন জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করেছেন আমরাও জীবন দিয়ে হলেও দেশ ও দেশের স্বাধীনতাকে রক্ষা করব।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ