ইন্দুরকানীতে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি নেতা গুরুতর  আহত

ইন্দুরকানী  প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে আ’লীগের নেতাকর্মীরা।

জানা যায়, রোববার সকালে উপজেলার গাবগাছিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মোঃ জামাল হাওলাদার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পিরোজপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে চাড়াখালী বৈরাগী বাড়ির সামনের সড়কে আসলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মন্নান খানের ছেলে যুবলীগ নেতা শুক্কুর খান, রফিকুল ইসলাম, সোহেল ও খবির হোসেনের ছেলে রিয়াজুল, আসাদুল, জাহিদুল, ইকতাদুল সহ ১০ থেকে ১২ জন লোক ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত জামাল হাওলাদার পত্তাশী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক।


আহত জামাল হাওলাদার জানান, সকালে মোটরসাইকেলে পিরোজপুর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় চাড়াখালী বৈরাগী বাড়ির সামনের সড়কে আসলে পূর্ব পরিকল্পিতভাবে মন্নান খানের ছেলে যুবলীগ নেতা শুক্কুর খানের নেতৃত্বে  সোহেল ও খবির হোসেনের ছেলে রিয়াজুল, আসাদুল, জাহিদুল, ইকতাদুল সহ ১০ থেকে ১২ জন লোক আমাকে মেরে ফেলার জন্য রামদা দিয়ে কুপিয়েছে এবং হকিস্টিক, হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমি চিৎকার করলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে ঢাকায় আছি। আমাদের সাথে জমিজমা নিয়ে তাদের সাথে বিরোধ রয়েছে। কে বা কারা তাকে মেরেছে আমরা জানি না। আমাদেরকে মিথ্যা মামলায় ফাসানের জন্য আমাদের দোষারোপ করছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনা স্থল পরির্দশণ করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Categories: ইন্দুরকানী,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ