
ইন্দুরকানি প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানিতে নানা আয়োজনে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানি উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর শহীদ ব্যাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। এ সময় তার সাথে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রেসক্লাব রিপোর্টার্স ক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, ইন্দুরকানি থানাসহ সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তদুপরি, ১১৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমি এস এম আল আমিন, ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আহবায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানি উপজেলা আমির হোসাইন মাওলানা আলী হুসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি মনিরুজ্জামান খানসহ উপজেলা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় চিত্র অংকন ও রচনা প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াত ইসলামী জিয়ানগর উপজেলা শাখা এক বিজয় র্যালি করেন। উপজেলার পাড়রহাট থেকে চন্ডিপর বাজার পর্যন্ত র্যালিটি প্রদক্ষিন করেন। এসময় ুপজেলা জামায়াতের নেতৃ বিন্দ সহ হাজারও নেতা কর্মি অংশগ্রহন করেন।



