পুলিশ সুপার পিরোজপুর এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর থানা প্রাঙ্গণে মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) জেলা পুলিশ পিরোজপুর এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের ।

পুলিশ সুপার বলেন জেলা পুলিশ পিরোজপুর পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অফিসার ইনচার্জ পিরোজপুর সদর থানা সহ জেলা পুলিশ পিরোজপুর এর বিভিন্ন পদমর্যাদার সদস্যগন।


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ