সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের ৩ দিন পর স্কুল ছাত্র সিয়ামের লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইব্রাহিম হাসান সিয়ামের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান,পশ্চিম মিঠাখালী(কাস্মির)এলাকার বাসিন্দা কৃষক আবদুল জলিল গোসল করতে নেমে লাশ দেখতে পান।


ইব্রাহিম হাসান সিয়াম উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের অটোচালক মানিক হাওলাদারের ছেলে। সে ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী (আকন বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া খালের পশ্চিম মিঠাখালী ইয়াসিন খাঁর বাড়ির জামে মসজিদ সংলগ্ন শাখা খালে সিয়াম ও তার বন্ধু আজিম গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্রিকেট খেলা শেষে খালে সাঁতার কাটতে যায়। এ সময় দুই বন্ধু সাঁতার শেষে একপর্যায়ে কচুরিপনার উপরে ওঠে। এ সময় জোয়ারে প্রবল স্রোতে কালভার্টের নিচে চলে যায়। বন্ধু আজিম আসতে পারলেও সিয়াম তলিয়ে যায়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বলেন, গত তিনদিন ধরেই স্কুলছাত্র সিয়ামকে উদ্ধারের কাজ চালিয়েছি। আমাদের সঙ্গে বরিশাল ফায়ার সাভিসের ডুবুরিরাও উদ্ধার কাজে অংশ নেন। মঙ্গলবার বিকেলে সিয়ামের লাশ তার বাড়ির কাছ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালিরহাট এলাকায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পারিবারিক কবরস্থানে আজ তাকে দাফন করা হবে।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,মঠবাড়িয়া,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ