পিরোজপুরে ৮ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা তৈরির লক্ষ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টেরের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল ও মেসার্স জাকিয়া কনস্ট্রাকশন ও মেসার্স নুশাইবা বিল্ডার্স এর সহযোগিতায় উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিজয়ী হয় শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট এবং রানারআপ হয় উদয়কাঠি যুব সংঘ।


আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলো হলো, শরণখোলা ফুটবল একাডেমি বাগেরহাট, নূরনবী ফুটবল একাডেমি ঝালকাঠি, ভান্ডারিয়া একাদশ।, জিয়া নগর একাদশ, নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব পিরোজপুর, নাজিরপুর ক্রিয়া একাডেমি, উদয়কাঠি যুব সংঘ, ডওয়াতলা ফুটবল একাডেমি বরগুনা।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, আসলাম শেখ প্রমুখ ।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও ছাত্রদল নেতা বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।


Categories: পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ