“যুদ্ধ হয়নি শেষ” শিরোনামে কবি হাছিবুর রহমানের লেখা দেশের গান এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাছিবুর রহমানের লেখা ও এমডি রাহাত এর সুর ও কন্ঠে “যুদ্ধ হয়নি শেষ”দেশের গান এর প্রথম প্রদর্শনী পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জুলাই ২৪ এর আন্দোলনে শহীদদের স্মরণে উক্ত গানটিতে ভাষা আন্দোলন থেকে একাত্তর এবং সর্বশেষ ২৪ এর গণঅভ্যুত্থানের পরেও আমাদের এ প্রাণের দেশটি বিভিন্ন সময়ে দেশীয় এবং আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে নব প্রজন্মকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গানের প্রথম প্রদর্শণীর উদ্বোধন করেন পিরোজপুর গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, জেলা জাসাস এর সভাপতি জাহিদুল ইসলাম, পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সোহরাব হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী। পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম এর সভাপতিত্ত্বে আরও উপস্থিত ছিলেন বাবুই এর পরিচালক মেহেদী হাসান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,


Categories: পিরোজপুর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ