
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ওলামা দলের নেতৃবৃন্দ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ রিয়াজ উদ্দিন রানার বাসভবনে তার হাতে ফুলের তোড়া তুলে দেন ওলামা দলের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ মিরাজ মোল্লা, মাওলানা মুহাদ্দিস মিজানুর রহমান, মাওলানা ইমাম হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, দেশ ও জাতির জন্য ওলামা দল সর্বোচ্চ কাজ করে যাবে, তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ওলামা দল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



