
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর থেকে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সিটিস্ক্যাপ ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)হিসেবে যোগদান করেছেন পিরিজপুরের কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান। মিজানুর রহমান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের ছাত্র । তিনি চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ (ইউ এস টি সি) এর প্রথম ব্যাচের ছাত্র এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তন্মধ্যে রেজিস্ট্যান্স ঢাকা ইউনাইটেড (আর ডি ইউ) এর চিফ অ্যাডভাইজার ও আমরা ধানমন্ডিবাসী এর এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি ঢাকাস্থ্য “পরিবর্তনের ছাত্ররা” সংগঠনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যার মাধ্যমে বিভিন্ন মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের ইকরি গ্রামে। তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী শবনম পারভিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবার অ্যাডভোকেট ফয়জুর রহমান ও রত্নগর্ভা হোসনে আরা বেগম এর সর্বকনিষ্ঠ কন্যা। যিনি ঢাকাস্থ্য ওয়ান ব্যাংকের কর্পোরেট হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।



