
পিরোজপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ০৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর আয়োজনে এ কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা তাতী দলের সভাপতি মোঃ আলী শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক নওশাদ শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সিকদার স্বজল, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ খাইরুল হাসান মারুফসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।



