
ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বর্জ্যশূন্যতার প্রচার এবং মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বাড়াল, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার আলতাফ হোসেন, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি খান নাসির উদ্দিন, সাবেক সভাপতি এম আহসানুল ছগীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা।



