
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির গাড়িতে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি )সকাল ১১ টায় পিরোজপুর জেলা বাস টার্মিনালের সামনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় শ্রমিকদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়। পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান ও আলাউদ্দিন ভূইয়া জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা , জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম প্রমূখ।



