পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত।

পিরোজপুর প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে পিরোজপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় মিলিত হয়।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রদান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই আজ সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্ণিমানের। তারুন্যের শক্তি কথাটির পূর্নতা পায়, যখন কোন সমাজে তরুণরা চিন্তা ভাবনায় সত্যিকারের তরুণ হয়। একজন তরুণ এমন ভাবে স্বপ্ন দেখে যেখানে খেটে খাওয়া মানুষ ন্যায্য মূল্য পাবে, যেখানে কারো বাকস্বাধীনতা হরণ করা হবে না। যেখানে মানুষ নিজের ভোট স্বত:পূর্তভাবে দিতে পারবে। এদেশে শিক্ষার অধিকার নিশ্চিত হবে।

 


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ