বাংলাদেশ যুব অধিকার পরিষদের স্বরূপকাঠী পৌর শাখার আহবায়ক কমিটি গঠন

নেছারাবাদ প্রতিনিধিঃ বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: বেল্লাল মিয়া এবং সাধারন সম্পাদক মো; শামসুল হক (খোকন) এর স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে কমিটির অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর শাখার আহ্বায়ক কমিটিতে মো: আশ্রাফুল ইসলাম(ফিরোজ)-কে আহ্বায়ক ও মো: রাকিব হাসান-কে সদস্যসচিব করা হয়েছে। আগামী তিন(৩) মাসের জন্য ২৪  সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক  কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসানাত, মো: সোহেল মাহামুদ, মো: হাফিজুর রহমান, মো: অলিউল্লাহ, মো: সাহিন আহমেদ, মো: সৌরভ। যুগ্ন সদস্য সচিব মো: আল-আমীন, মো: জাহিদুল ইসলাম জাহিদ, মো: জাহিদ, মো: সোহেল মৃধা, মো: ইমন। কার্যকারী সদস্য মো: হাসান, মো: ইয়াসিন, মো: সোহেল, মো: মিরাজ, মো: কাওসার, মো: সোহেল, মো: আব্দুস সালাম, মো: আরিফ হোসেন, মো: রানা, মো: আরিফ।

Categories: নেছারাবাদ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ