পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে ও সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম (মিটুল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।


প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয় আমরা দশম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে সবাই দোয়া করব আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের সদস্য সচিব শেখ এমদাদুল হক মাসুদ প্রমুখ। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 


Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ