জিন্নাত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভান্ডারিয়া বাজার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া পশারিবুনিয়া জিন্নাত আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভান্ডারিয়া বাজার একাদশ চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্সআপ হয়েছে নবিন প্রবীন একাদশ।

২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায উপজেলার বিনাপানী মাঠে খেলার উদ্বোধন করেন ক্রীড়া ব্যক্তিত্ব ও শিল্পপতি কায়সারুল আলম মালকর। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রেজার করিম রাজু। ধারাভাষ্যকার ছিলেন কে. এম. জামাল হোসেন এবং আম্পায়ার  মো. শান্ত।


উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন পশারিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, নূর মো. কারিগরি দাখিল মাদ্রাসার সুপার সাইফুল্লা কালাম এবং সাবেক ইউপি সদস্য মো. জাহিদ হাসান সাইদ।

জিন্নাত আলী মালকর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন  ভান্ডারিয়া বাজার একাদশ একাদশের হাতে তুলে দেন।


Categories: সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ