
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের বইমেলার গুরুত্ব জ্ঞান অর্জন ও বইয়ের প্রতি অনুরাগ বৃদ্ধিও স্বাধীন পাঠক তৈরিতে উৎসাহিত করতে এ মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বই মেলার আয়োজন করেন এডুকেশন ট্রান্সপারেন্সি ।
৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়ার সঞ্চালনায় , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, বিশেষ অতিথি পালপাড়া ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের সময় শিক্ষার্থীরা মেলার প্রত্যেকটা স্টল ঘুরেন এবং বিভিন্ন বই সম্পর্কে জানার চেষ্টা করেন ।
উল্লেখ্য, পিরোজপুর সদর উপজেলার ১৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের বইমেলা আয়োজনের চিন্তা ভাবনা করছে আয়োজক এডুকেশন ট্রান্সপারেন্সি বলে এই প্রতিবেদন কে জানিয়েছেন।



