ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর সদর উপজেলার কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আওতাধীন পিরোজপুর সদর থানা শাখার থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) বিকাল ৩ ঘটিকায় চাইনিজ প্যালেস,নিউ মার্কেট (কৃষি ব্যাংকের নিচে) কলেজ রোড এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর সদর থানার সহ-সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- পিরোজপুর জেলার এর মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মুহাতারাম সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান,প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুহিববুল্লাহ হাওলাদার। সকলের মতামতের ভিত্তিতে ২০২৫/২৬ সেশনের সদর থানার নবগঠিত কমিটিঃ সভাপতিঃ মুহাম্মাদ নাঈমুল ইসলাম সহ-সভাপতিঃ মুহাম্মাদ মাসুদুর রহমান সাধারণ সম্পাদকঃ মুহাম্মাদ আমিনুল ইসলাম শাওন নির্বাচিত হয়েছেন।



Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ