
পিরোজপুর প্রতিনিধি : দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) রাতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার এর নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান, সাবেক সহ সংগঠনিক সম্পাদক এমাম শেখ,সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মুক্তা শিকদার সহ যুবদলের অনন্য নেতাকর্মী রা ।
এ সময় বক্তারা বলেন তারেক রহমানের নির্দেশ জেলা যুবদল ঐক্যবদ্ধ। দেশবিরোধী কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আপনারা সবাই দলীয় শৃঙ্খলা রক্ষা করবেন।



