কুড়িগ্রামে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ কুড়িগ্রাম শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা স্কেভেটর, হাতুড়ি ও শাবল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ত্রিমোহনী এলাকায় জড়ো হয়। পরে স্লোগানের মাধ্যমে শেখ মুজিবের ম্যুরাল ভাঙতে শুরু করে। এ সময় জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ত্রিমোহনীতে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলা হয়।


বিক্ষোভকারীরা দাবি করেন, তাদের আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে। তারা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থাপনার বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বৃহস্পতিবার তারা নিজেরাই ম্যুরাল ভাঙার কাজ শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার মুজিববাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমরা কুমিল্লা থেকে জানিয়ে দিতে চাই তার পিতার শেষ চিহ্নটুকুও সারা দেশ থেকে মুছে দেওয়া হবে।”

উল্লেখ্য, বৃহস্প‌তিবার সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করছে।


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ