বিএনপি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দল বিএনপি সৃষ্টি থেকে আজ পর্যন্ত সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে।’ আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার বাসভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  এসময় তিনি আরোও বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আপনাদের এলাকার পাড়া-মহল্লায়, বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। ক্ষমতায় থাকাকালে বিএনপি দেশের মানুষের জন্য কাজ করেছে। বিগত ক্ষমতাসীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছেন। জনগণের সম্পদ লুট করে আর কেউ পার  পাবেনা। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি বাহাদুর শেখ প্রমুখ।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ