এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে কৃষক বনাম শ্রমিকদের কাবাডি টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে কৃষক বনাম শ্রমিকদের কাবাডি টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় পিরোজপুর জেলা কৃষক দল এবং জেলা শ্রমিক দলের ১ টি করে মোট দুইটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক হাবিব খান প্রমুখ।



Categories: পিরোজপুর,পিরোজপুর সদর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ