মঠবাড়িয়ায় কৈশোর কার্যক্রম ও রিক এনজিওর আয়োজনে অনুষ্ঠিত হ্যান্ডবল খেলা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ নতুন প্রজন্ম গড়ে উঠুক সুস্থ প্রতিযোগিতা ও সংস্কৃতির আলোয়, এই প্রত্যয়ে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ২০ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত কিশোরদের ১০০ মিটার দৌড় ও হ্যান্ডবল প্রতিযোগিতা।

এতে অংশগ্রহণ করে কিশোর-কিশোরীরা, এবং প্রতিযোগিতাটি ছিলো এক ভিন্ন রকমের আনন্দ ও উদ্দীপনার মিলনস্থল।


অনুষ্ঠানে কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ সাইমুন হোসাইন বলেন, “এ ধরণের কার্যক্রমের মাধ্যমে আমরা কিশোর-কিশোরীদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করছি, যাতে তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকশিত হয়।”

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলার তরুণ সমাজসেবক এবং ঘোপখালী স্পোর্টস ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। তিনি কৈশোর কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “এ ধরণের কার্যক্রম চলমান থাকলে কিশোর-কিশোরীরা একদিন নতুন প্রজন্মের সমাজসেবক হয়ে উঠবে।”

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কিশোর-কিশোরীরা বেশ আনন্দিত এবং এই ধরণের প্রতিযোগিতা তাদের মাঝে নতুন উদ্দীপনা ও সাহসের জন্ম দিয়েছে।


Categories: পিরোজপুর,বরিশাল বিভাগ,মঠবাড়িয়া

Comments are closed

ব্রেকিং নিউজ