নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ মিলনায়তন হল রুমে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী বাংলাদেশ এর পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাইদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা কৌশিক আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, উপজেলা জামায়াত ইসলামের আমীর আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়েত ইসলামের উপদেষ্টা এডভোকেট আবু সাইদ মোল্লা, নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব রায়, আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার শিকদার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

 


Categories: নাজিরপুর,পিরোজপুর,বরিশাল বিভাগ,সর্বশেষ

Comments are closed

ব্রেকিং নিউজ